© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবুধাবিতে ২৫ মিলিয়ন দিরহামের লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

শেয়ার করুন:
আবুধাবিতে ২৫ মিলিয়ন দিরহামের লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ এএম | ০৪ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন

আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা।

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় এই র‌্যাফেল ড্রর ভাগ্যবান বিজয়ী আবুধাবিতে বসবাসরত মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের এক প্রবাসী।

র‌্যাফেল ড্রর পর শোর উপস্থাপক রিচার্ড ও বুশরা ওই প্রবাসীকে কল করেন। তবে তারা বিজয়ীর সঙ্গে কথা বলতে পারেননি।

আয়োজকরা জানান, গত ২৪ জুন ০৬১০০৮০ নম্বরের টিকিট কিনে এ পুরস্কার জিতেছেন প্রবাসী বেলাল।

র‌্যাফেল ড্রর আয়োজক বিগ টিকিট কর্তৃপক্ষ বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে।

এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি ২৭৫ সিরিজের ড্রতে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন। অন্যদিকে, সাপ্তাহিক ই-ড্রতে ১৫০,০০০ দিরহাম বিজয়ীদের মধ্যে ছিলেন মোহাম্মদ চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশি।

সূত্র : গালফ নিউজ

এমআর 

মন্তব্য করুন