© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় ‘জঙ্গি সন্দেহে’ আটক হওয়া ৩ জনকে কারাগারে পাঠাল আদালত

শেয়ার করুন:
মালয়েশিয়ায় ‘জঙ্গি সন্দেহে’ আটক হওয়া ৩ জনকে কারাগারে পাঠাল আদালত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৮ পিএম | ০৫ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক হওয়া তিন জনকে...

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক হওয়া তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৫ জুলাই) আদালতে বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক বখতিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এসময় তাদেরকে কারাগারে আটক আবেদন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৭ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতারের তথ্য দেন। 

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর অঞ্চলে গত ২৪ এপ্রিল থেকে তিন ধাপে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ৩৬ বাংলাদেশির মধ্যে পাঁচ জনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬ এ অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত করা হয়েছে। সন্ত্রাসবাদ–সংশ্লিষ্ট অপরাধের জন্য এ আইন প্রযোজ্য। গ্রেফতার পাঁচজনকে শাহ আলম ও জোহর বাহরুর দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

শুক্রবার বাংলাদেশে আসার পর তাদের হেফাজতে নেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া বলেন, এ তিন জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

এমআর/টিকে  

মন্তব্য করুন