© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তালিকাভুক্ত ২৭ মামলার আসামি পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার

শেয়ার করুন:
তালিকাভুক্ত ২৭ মামলার আসামি পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৬ পিএম | ০১ অক্টোবর, ২০২৬
পুলিশের তালিকাভুক্ত ২৭ মামলার আসামি পিচ্চি আলামিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় ২ জন সহযোগীসহ আলামিনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন (এসআরবি)।  

এ সময় পিচ্চি আলামিনের হেফাজত থেকে ০১ টি বিদেশী রিভলভার এবং ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এসআরবি জানায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন রাজধানীর রামপুরা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পু স্ট্যান্ড, ডিস ব্যবসায়ী, ইন্টারনেট ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায় করে সে।

সর্বশেষ গত ২৭ (সেপ্টেম্বর) রামপুরা থানাধীন বনশ্রী এলাকার গ্রীনজোন অনলাইন নামক একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানে হামলা চালায় সে। এ সময়, প্রতিষ্ঠানটির নিকট এককালীন ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ব্যবসা পরিচালনা করতে গেলে প্রতি মাসে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। 

উল্লেখ্য, চাঞ্চল্যকর কাইল্ল্যা পলাশ হত্যা মামলায় পিচ্চি আলামিন আসামি হিসেবে তালিকাভুক্ত। 

এমআর/টিএ 



মন্তব্য করুন