© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির প্রার্থী মিলন কারাগারে

শেয়ার করুন:
বিএনপির প্রার্থী মিলন কারাগারে
central-desk
০৯:২০ পিএম | ১৪ ডিসেম্বর, ২০১৮

 

গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম শহীদুল হক এ আদেশ দেন।

এর আগে মিলনকে তিন মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এর মধ্যে রমনা ও পল্টন থানার নাশকতার দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা আগেই জারি ছিল।

রমনা থানার আরেক মামলায় সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদলতের বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

এরও আগে বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার জানান, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গাজীপুর আদালতে নেয়া হচ্ছে।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন