রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ পরিচ্ছন্নতা কর্মীর
ছবি: সংগৃহীত
১০:৩৬ এএম | ০৬ জুলাই, ২০২৫
রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) ভোরে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী।
নিহতরা হলেন, আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।
পুলিশ জানায়, ভোরে হোটেল লা মেরিডিয়ানের সামনের অংশে রাস্তা পরিষ্কারের সময় দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়।’
আরআর/টিএ