© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৫৪ জন

শেয়ার করুন:
সারা দেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৫৪ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৩ পিএম | ০৬ জুলাই, ২০২৫
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৫১ জন।

আজ রবিবার (৬ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৪৫১ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪৫৪ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, চাইনিজ কুড়াল ছয়টি, ডেগার ২৫টি, হাসুয়া একটি, বার্মিচ টিপ চাকু একটি, ছোরা দুটি, ২.২ এম এম গুলি ২০টি।


পিএ/ এসএন

মন্তব্য করুন