© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদেশি সংস্থার সাথে জামায়াতের বৈঠক

শেয়ার করুন:
বিদেশি সংস্থার সাথে জামায়াতের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ পিএম | ০৬ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে এশিয়ান ফোরাম ফর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদল। রবিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিুবর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ইসলামিক দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।

প্রতিনিধিদলে ছিলেন এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. সাইয়েদ আজমান বিন সাইয়েদ আহমাদ নভভি, ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের হাইকমিশনার মুহাম্মাদ সুহাদা ওসমান, এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট এবং জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্টের সেন্ট্রাল কমিটি মেম্বার ড. মাহমুদ এইভ আবিয়ারি ও এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর মুহাম্মাদ ফাইয়েজ বিন মুহাম্মাদ নবী।


পিএ/ এসএন

মন্তব্য করুন