© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

শেয়ার করুন:
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ পিএম | ০৯ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদ

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দফতর বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।

আরআর/টিএ

মন্তব্য করুন