© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব

শেয়ার করুন:
প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ০৯ জুলাই, ২০২৫
সংস্কারসহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য তিনি আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন।

প্রেস সচিব আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

নির্বাচনের সময় ১৮-৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কি না সে বিষয় নিয়েও আলোচনা চলছে বলে জানান শফিকুল আলম।

আরআর/টিএ

মন্তব্য করুন