© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসল কর্ণফুলী ইপিজেডের আগুন

শেয়ার করুন:
দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসল কর্ণফুলী ইপিজেডের আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৯ পিএম | ১১ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর বিকেল পাঁচট...

ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে নিয়ন্ত্রণে এল চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের ভবনের আগুন। এর আগে শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন ইপিজেডের অ্যারো ফেভারিট অফিসের আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে।

এর আগে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আবদুর রাজ্জাক জানিয়েছেন, দুপুর আনুমানিক তিনটার দিকে স্থানীয় লোকজন কর্ণফুলী ইপিজেডের জায়েন্ট অ্যাক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রথমে ধোঁয়া ও পরে আগুন জ্বলতে দেখে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আরআর/টিকে

মন্তব্য করুন