© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
own-reporter-mymensingh
০৭:৩৯ পিএম | ১৯ আগস্ট, ২০১৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেলিম (২৭) নামে এক যুবক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেলিম (২৭) নামে এক যুবক।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম বলেন, গত ১৩ আগস্ট সেলিম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তার বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে তিনজনের মৃত্যু হল।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে রাসেল নামে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক ডেঙ্গু রোগী, রাত ১টার দিকে নেত্রকোনার কেন্দুয়ার আনোয়ার নামে আরেক রোগী মারা যান। এর আগে গত ১১ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরহাদ নামে কিশোরগঞ্জের এক যুবক মারা যান।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে ৮৮৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন