© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেঘলা আকাশ, শুষ্ক পরিবেশে রাজধানীতে বাড়ছে গরম

শেয়ার করুন:
মেঘলা আকাশ, শুষ্ক পরিবেশে রাজধানীতে বাড়ছে গরম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ এএম | ১২ জুলাই, ২০২৫
ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক পারে।

পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।

এফপি/টিএ 

মন্তব্য করুন