© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি

শেয়ার করুন:
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ পিএম | ১২ জুলাই, ২০২৫

<p style="text-align: justify; ">আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বি...

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন অতিরিক্ত সচিব (ড্রাফটিং), একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১০ জুলাই এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।


তারা হলেন- অতিরিক্ত সচিব (ড্রাফটিং) কাজী আরিফুজ্জামান, যুগ্ম সচিব (ড্রাফটিং) মো. শাহিনুর ইসলাম ও উপসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আরিফুল কায়সার।

কেএন/টিকে

মন্তব্য করুন