© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেসসচিব

শেয়ার করুন:
সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেসসচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ১২ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি একটি পোস্ট করেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তার বিরুদ্ধে জালিয়াতি, জাল সনদ ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগের তদন্ত চলমান। আমরা ডব্লিউএইচওর সিদ্ধান্তকে জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখি।’

তিনি আরো লেখেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যেখানে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করা হবে, তার সব সুযোগ-সুবিধা বাতিল করা হবে এবং এই মর্যাদাপূর্ণ দায়িত্বের সততা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা হবে। বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসী স্বচ্ছতা, সততা ও ন্যায়বিচার দেখে খুশি।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যা শুক্রবার থেকে কার্যকর করেছে সংস্থাটি।

আরআর/টিকে

মন্তব্য করুন