নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান সরদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিতু মোল্যা নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কালিয়া পৌরসভার একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষে আহত হন জিল্লুর। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

নিহত জিল্লুর রহমান সরদার (৫৫) উপজেলার কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। আহত জিতু মোল্যা (২০) একই উপজেলার পাঁচ কাউনিয়া গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি কুলশুর গ্রামে অবস্থিত হলেও মাঠের দখল নিয়ে বাবুপুর গ্রামের শেখ বংশ ও পাশের পাঁচ কাউনিয়া গ্রামের মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার বিকেলে বাবুপুর গ্রামের খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলছিলেন।

এ সময় পাঁচ কাউনিয়া গ্রামের লোকজন মাঠে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাবুপুর গ্রামের লোকজন পাঁচ কাউনিয়ার শিক্ষার্থী জিতু মোল্যাকে পিটিয়ে আহত করে।

এর কিছুক্ষণ পর বাবুপুর গ্রামের শেখ বংশের লোকজন কুলশুর গ্রামে হামলা চালায়। হামলাকারীরা কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে ঢুকে পড়ে।

এ সময় তার চাচাতো ভাই জিল্লুর এগিয়ে এলে হামলাকারীরা তাকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।


কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

কেএন/টিকে


Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের পক্ষে কোকোর সহধর্মিণীর উঠান বৈঠক Feb 01, 2026
img
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের Feb 01, 2026
img

ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল Feb 01, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার Feb 01, 2026
img
‘জাত-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র’, ক্ষমা চেয়েও গ্রেপ্তার অলি পাব Feb 01, 2026
img
জ্যোতির রেকর্ড ভাঙলেন সোবহানা Feb 01, 2026
img
রাজের সঙ্গে বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই: পরীমনি Feb 01, 2026
img
গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে নিজেরাই গান গেয়ে ভোট চাইছেন: মুনমুন আহমেদ Feb 01, 2026
img

হাদি হত্যা

প্রধান আসামি ফয়সালের সহযোগী রুবেলের দায় স্বীকার Feb 01, 2026
img
চাকরি হারালেন নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা Feb 01, 2026
img
ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের Feb 01, 2026
img
প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন : আলিফ আলাউদ্দিন Feb 01, 2026
img
বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি Feb 01, 2026
img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ Feb 01, 2026
img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026