© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি: মৎস্য উপদেষ্টা

শেয়ার করুন:
ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি: মৎস্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ পিএম | ১২ জুলাই, ২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি।’

শনিবার (১২ জুলাই) চন্দনাইশ উপজেলার স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে ‘নবচিন্তা : তরুণদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে শিশুসহ অনেক তরুণ প্রাণ হারিয়েছে। হাসপাতালের বারান্দায় মৃত্যুপথযাত্রীদের করুণ চিত্র এখনো চোখে ভাসে। অনেকে হাত-পা হারিয়েছেন, কেউ কেউ গুলিতে প্রাণ হারিয়েছেন। এটি তরুণদের দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।’

তরুণদের ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকতে এবং ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের এহসান উদ্দিন সৌরভ ও রিদুয়ান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার ওসি গোলাম সারোয়ার, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উপদেষ্টা, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, জামায়াত নেতা ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী প্রমুখ।

কেএন/টিকে

মন্তব্য করুন