চাঁপাইনবাবগঞ্জে ‘অপারেশন ইগল হান্ট’ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
০২:৩৩ পিএম | ১৩ জুলাই, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে শিবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জঙ্গি বিরোধী অপারেশন ইগল হান্টের নামে নিরপরাধ মানুষকে হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা-চন্ডিপুরের মৃত খোশ মোহাম্মদের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ বাজার থেকে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়। অপারেশন ইগল হান্টের বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। তিনি অনেকগুলো ঘটনার সঙ্গে জড়িত।
তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এমআর/টিকে