© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিটফোর্ডের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ

শেয়ার করুন:
মিটফোর্ডের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ১৩ জুলাই, ২০২৫
রাজধানীতে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগকে (৩৯) হত্যার ঘটনায় আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুজনের নাম সজীব ও রাজিব। তাদের নেত্রকোনা থেকে আটক করেছে ডিবি।

গ্রেফতার দুজন এজাহারনামীয় আসামি বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে সোহাগকে হত্যা করে একদল লোক। সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন।

মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরো ১৫ থেকে ২০ জনকে।

এমআর/টিকে   

মন্তব্য করুন