© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুরে বজ্রপাতে প্রাণ গেল ১ জনের

শেয়ার করুন:
মাদারীপুরে বজ্রপাতে প্রাণ গেল ১ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ এএম | ১৪ জুলাই, ২০২৫
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে বজ্রপাতে রাজিব হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাজিব মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের মাসুদ বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব পাট ধোয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি জলাশয়ে যান। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে যায় এবং প্রবল শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাত সরাসরি রাজিবের গায়ে আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার কালিকাপুর গ্রামে বজ্রপাতে এক তরুণ নিহত হয়েছেন। নিহত রাজিব ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

আরআর

মন্তব্য করুন