© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে স্বর্ণসহ আটক ৩ পাচারকারী

শেয়ার করুন:
যশোরে স্বর্ণসহ আটক ৩ পাচারকারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ এএম | ১৪ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া ধলগাঁমোড় থেকে ১১টি স্বর্ণের বার

যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া ধলগাঁমোড় থেকে ১১টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার (১৩ জুলাই) ভোরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দকৃত ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ২ কোটি টাকা। এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের আতা এলাহী জীবন, গাজীপুরের কাশিমপুর উপজেলার বাগবাড়ি গ্রামের আবুল কালাম আজাদ ও বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাটের রামপ্রসাদ মন্ডল।

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহলদল অবস্থান নেয়। সেখনে সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করে প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১টি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, ঢাকার তাঁতীবাজারের এক চোরাকারবারীর কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। একজন যশোর-নাভারন হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে এবং বাকি দু’জনের যশোর-চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল। আটককৃতদের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।

আরআর

মন্তব্য করুন