© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

শেয়ার করুন:
দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ এএম | ১৪ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">দেশের ছয় অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্

দেশের ছয় অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন