© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

শেয়ার করুন:
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৫ এএম | ১৫ জুলাই, ২০২৫
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে হওয়া এ বৈঠক নি‌য়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ১০ জুলাই হওয়া বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণসহ আইআইএসএস মানামা সংলাপ ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ, দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ফরেন অফিস কনসাল‌টেশন ২০২৫-এ বাংলাদেশে সচিব পর্যায়ে সফরের বিষয়সহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বাহরাইন সফর নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে গণশুনানি ও মোবাইল কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠান আয়োজনের জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন। তিনি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধান মুনিরা নোফাল আল দোসেরি উপস্থিত ছিলেন।

টিকে/

মন্তব্য করুন