© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির ওপর হামলা

শেয়ার করুন:
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির ওপর হামলা
upazila-correspondent
০৪:১৭ পিএম | ২৩ আগস্ট, ২০১৯

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু ও ছাত্রলীগের কয়েকজন নেতার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকার একটি চায়ের দোকানে জাকিরুল হাসান জিকু ও ছাত্রলীগের কয়েকজন নেতা চা পান করছিলেন। এ সময় ২৫-৩০ জনের একদল যুবক হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে জিকুসহ ছাত্রলীগের তিন নেতা গুরুতর আহত হন।

আহত বাকিরা হলেন- শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তন্ময় বণিক ও সহসম্পাদক রাসেল শেখ।

খবর পেয়ে আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ এখনও জানা যায়নি বলে জানান শ্রীপুর ওসি লিয়াকত আলী।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন