© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

শেয়ার করুন:
গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ পিএম | ১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গোপালগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য জানান।

তিনি জানান, এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

টিএ/

মন্তব্য করুন