© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শমসের মবিনের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষনা

শেয়ার করুন:
শমসের মবিনের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষনা
own-reporter-sylhet
০৮:০৭ পিএম | ১৬ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন বিকল্পধারা মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী।

রোববার আওয়ামী লীগের নৌকা প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে বিকল্পধারার প্রার্থী হয়েছিলেন শমসের মবিন চৌধুরী। দলের প্রতীক কুলা নিয়ে নির্বাচনী মাঠে ছিলেন তিনি।

এ আসনে মহাজোটের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি নির্বাচনী মাঠে থাকার ফলে মহাজোট প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনেকটা পড়েন বেকায়দায়। অবশেষে নৌকা প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিলেন তিনি।

এ বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, সোমবার আমি নির্বাচন কমিশনে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেব। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন