© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার

শেয়ার করুন:
গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ পিএম | ১৭ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল ঘানি। কমিটিতে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।

কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

ইউটি/টিএ


মন্তব্য করুন