© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, প্রাণ গেল ৩ পুলিশ কর্মকর্তার

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, প্রাণ গেল ৩ পুলিশ কর্মকর্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ এএম | ১৯ জুলাই, ২০২৫

<div>যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক বিস্ফোরণে অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা ...

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক বিস্ফোরণে অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে শহরের কাউন্টি শেরিফের দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাটি ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তিনি জানান, বিস্ফোরণের তদন্তে ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের শেরিফ দপ্তর জানিয়েছে, স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং এলাকায় বিস্ফোরণটি ঘটে। ওই সময়ে বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা অবিস্ফোরিত একটি গোলা স্থানান্তর করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। আরও কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
তদন্ত চলছে।

টিএ/

মন্তব্য করুন