© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্প কোন ধরনের শিরার সমস্যায় ভুগছেন?

শেয়ার করুন:
ট্রাম্প কোন ধরনের শিরার সমস্যায় ভুগছেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫১ পিএম | ১৯ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ক্রনিক ভে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামে এক ধরনের শিরার সমস্যায় ভুগছেন।

বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প তার পা ফুলে যাওয়ার বিষয়টা লক্ষ্য করেছেন। এরপর চিকিৎসকের কাছে গেলে তারা এই শারীরিক অবস্থার (শিরার যে সমস্যাটির কথা বলা হচ্ছে) কথা জানান।

তবে ট্রাম্পের হাতের তালুর উল্টো দিকে দাগ এবং তা ঢাকতে ‘মেকআপ’ ব্যবহারের ছবি সম্প্রতি প্রকাশ্যে আসে। এই বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, এটা শিরাজনিত কোনও বিষয় নয়। ঘন ঘন করমর্দনের ফলেই এমনটা হচ্ছে।

এখন প্রশ্ন হলো, কী জাতীয় সমস্যায় ভুগছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তা কতটা গুরুতর?

• ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি কী?

হোয়াইট হাউসের চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা এক বিবৃতিতে বলেছেন, এটা বিপজ্জনক নয় এবং সাধারণ সমস্যা, বিশেষত সত্তরোর্ধ ব্যক্তিদের ক্ষেত্রে এমনটা দেখাই যায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি তখনই দেখা যায়, যখন পায়ের শিরাগুলো রক্তকে হৃৎপিণ্ডে ফিরে যেতে দেয় না। এর ফলে তা দেহের নিম্নাঙ্গে পানি জমা হয়। পা থেকে হৃৎপিণ্ড পর্যন্ত স্বাভাবিক রক্ত প্রবাহ মধ্যাকর্ষণের বিরুদ্ধে চলাচল করে। কিন্তু বয়সের কারণে এই স্বাভাবিক প্রক্রিয়া কঠিন হয়ে উঠতে পারে।

দুর্বল ভালভের কারণে এমনটা হতে পারে; যা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায়।

টিকে/

মন্তব্য করুন