© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবা-মায়ের দূরত্ব ছাপিয়ে ক্যারিয়ারের স্বপ্নে উজ্জ্বল সারা

শেয়ার করুন:
বাবা-মায়ের দূরত্ব ছাপিয়ে ক্যারিয়ারের স্বপ্নে উজ্জ্বল সারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ এএম | ২০ জুলাই, ২০২৫
বিচ্ছেদ জল্পনার তুঙ্গে বাবা যিশু সেনগুপ্ত ও মা নিত্যা মেহরার দাম্পত্য। শোবিজে বারবার আলাদা থাকার গুঞ্জন উঠছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কেউই। ঠিক এই সময়েই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তাঁদের মেয়ে সারা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় ঝলমলে উপস্থিতিতে তাক লাগাচ্ছেন তিনি।

যিশু-কন্যার ফ্যাশন সেন্স, ঝলমলে উপস্থিতি আর আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ নজর কাড়ছে সবার। বন্ধুদের সঙ্গে পার্টি হোক বা ফ্যাশন ফটোশ্যুট— প্রতিটি পোস্টেই স্পষ্ট সারার স্বতন্ত্র স্টাইল, আর সেই আত্মবিশ্বাসে মুগ্ধ নেটিজেনরা। বলিউডের অভিনয় জগতে পা রাখার আগ্রহও একাধিকবার জানিয়েছেন সারা। এতে তাঁর ক্যারিয়ার শুরু নিয়ে জল্পনাও দানা বাঁধছে।



ব্যক্তিগত জীবনের টানাপড়েন ছাপিয়ে নিজের পথ গড়ার প্রস্তুতি যেন স্পষ্ট সারার প্রতিটি পদক্ষেপে। বিচ্ছেদ নিয়ে গুঞ্জন থাকলেও সারার লাইমলাইটে থাকা যেন জানান দিচ্ছে, বসন্ত এসেই গেছে তাঁর জীবনে।


ইউটি/টিএ

মন্তব্য করুন