© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে যুবকের (ভিডিও)

শেয়ার করুন:
দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে যুবকের (ভিডিও)
international-desk
০৪:৫২ পিএম | ২৭ আগস্ট, ২০১৯

একই সময়ে দুই তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন যুবক। ভেবেছিলেন যে কোনো একজনকে বিয়ে করে নেবেন। কিন্তু কারো মনে কষ্টে দিতে চায়নি ওই যুবক। তাই শেষ পর্যন্ত দুই প্রেমিকাকেই বিয়ে করেন তিনি।

ধুমধামের সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করেন তিনি। সম্প্রতি ইন্দোনেশিয়ার কালিমানতান অঞ্চলের এয়ারতারাপে এ ঘটনা ঘটেছে।

এশিয়ান এইজের এক খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার ওই যুবক ত্রিভুজ প্রেমে জড়িয়ে পড়েন। পরে দুই প্রেমিকাকেই যথাযথ প্রক্রিয়ায় বিয়ে করেন।

বিয়ের অনুষ্ঠানে ভিডিও ধারণ করে তা ১৭ আগস্ট গণমাধ্যমে প্রকাশ করা হয়। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, একই অনুষ্ঠান দুই প্রেমিকা রয়েছেন কনের বেশে। আর মাঝখানে বরের বেশে রয়েছেন ওই যুবক।  তখন তাদের বিয়ে সম্পন্ন হচ্ছিল।

স্থানীয় এক গণমাধ্যমকে ওই যুবক বলেন, ‘আমি কারো মনে কষ্ট দিতে চায়নি। তাই দুজনকেই বিয়ে করেছি।’ গণমাধ্যমে ওই যুবক বা তার প্রেমিকাদের নাম প্রকাশ করা হয়নি।

খবরে বলা হয়, দুই কনের পরিবারকে যথেষ্ট পরিমাণে পণের টাকা দিতে হয়েছে ওই যুবককে। ইন্দোনেশিয়াতে কনের পরিবারকে বরের পণ পরিশোধ করতে হয়। যাতে করে বর এটা প্রমাণ করতে পারে, কনের ভরণ-পোষণ চালানোর আর্থিক সামর্থ্য তার রয়েছে।

ইন্দোনেশিয়াতে বহুবিবাহ বৈধ। আর্থিক সামর্থ্য থাকলে একজন পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করতে পারেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন