© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভরা মৌসুমেও ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই: ফরিদা আখতার

শেয়ার করুন:
ভরা মৌসুমেও ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই: ফরিদা আখতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২১ পিএম | ২১ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে ইল

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে ইলিশের ভরা মৌসুম চলছে। তবে এখনো ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই।

সোমবার (২১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আগামী ২২ থেকে ২৮ জুলাই সারাদেশে 'জাতীয় মৎস্য সপ্তাহ ২০০৫' পালন করা হবে। মৎস্য খাতে অবদান রাখায় এবার সবটি ক্ষেত্রে ১৬ জন মৎস্যচাষি, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনকে জাতীয় মৎস্য পদক দেয়া হবে।

দেশে ইলিশের ভরা মৌসুম চলছে জানিয়ে তিনি বলেন, চলতি বছর দেশে ৫ লাখ ৪৫ হাজার মেট্রিক টন পর্যন্ত ইলিশ উৎপাদন হতে পারে। তবে এখনো ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই।

এক কেজি সাইজের প্রতি কেজি ইলিশের দাম এখনো ২ হাজার ৫০০ টাকা বলে জানান ফরিদা আখতার। তিনি বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন