উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত
০১:৪৬ পিএম | ২১ জুলাই, ২০২৫
<div style="text-align: justify; "><span style="">রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর এক
রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।
সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধস্ত হয়। স্থানীয়রা জানিয়েছেন, উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।
টিকে/