© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী

শেয়ার করুন:
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৭ পিএম | ২১ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান।

তিনি জানান, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী ও শিশসহ অন্তত ৩০ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো অনেক রোগী আমাদের এখানে আসছে।

টিকে/

মন্তব্য করুন