© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমান বিধ্বস্তের ঘটনায় সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

শেয়ার করুন:
বিমান বিধ্বস্তের ঘটনায় সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩২ পিএম | ২১ জুলাই, ২০২৫

<p style="text-align: justify; ">রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


আজ সোমবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ বার্তা দিয়েছেন।


ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার উদাত্ত আহ্বান জানাচ্ছি।


আল্লাহ তা’য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন ও এদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচু মাকাম দান করুন। আহতদের আল্লাহ তায়ালা দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে তার অপরিসীম নিয়ামতে সিক্ত করুন। নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা’য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

এদিকে এ দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।


পিএ/টিকে

মন্তব্য করুন