© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদির আর্থিক সহযোগিতায় ইরাক সীমান্তে হামলা চালাচ্ছে ইসরায়েল

শেয়ার করুন:
সৌদির আর্থিক সহযোগিতায় ইরাক সীমান্তে হামলা চালাচ্ছে ইসরায়েল
international-desk
০৭:০২ পিএম | ২৮ আগস্ট, ২০১৯

সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চল থেকে সম্প্রতি ইসরায়েল ইরাকের ভেতরে হামলা চালিয়েছে এবং এ হামলার পেছনে সৌদি আরবের সমর্থন ছিল বলে দাবি করেছেন ইরাকের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা। খবর পার্সটুডের।

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) যোদ্ধারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা সম্পর্কে ইরাকের গোয়েন্দা সংস্থা যে ব্রিফ করেছে সে সম্পর্কে ইরাকের এই কর্মকর্তা অবগত বলে জানান।

লন্ডনভিত্তিক মিডল ইস্ট আইকে হামলা সম্পর্কে এসব তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের ওই কর্মকর্তা। মার্কিন সমর্থিত এসডিএফ গেরিলাদের মধ্যে বেশিরভাগই কুর্দি গেরিলা রয়েছে।

সম্প্রতি চালানো এই হামলায় সৌদি আরব অর্থ সহায়তা দিয়েছে বলে তিনি দাবি করে বলেন, সর্বশেষ গত রোববার ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি বহরের ওপর ইসরায়েল ড্রোন হামলা চালায়। হামলায় মোবিলাইজেশন ইউনিটের একজন কমান্ডার নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন