© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে কারণে ফোন নম্বর বদলে ফেলেছেন মাস্ক

শেয়ার করুন:
যে কারণে ফোন নম্বর বদলে ফেলেছেন মাস্ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩২ পিএম | ২২ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন বলেন, টেসলার মালিক ই

মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন বলেন, টেসলার মালিক ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের পর নিজের মোবাইল ফোন নম্বর বদলে ফেলেছেন।

নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘আমি তাকে (মাস্ককে) একটি দীর্ঘ বার্তা পাঠাই। কিন্তু তার নম্বর বদলে গেছে, সম্ভবত ট্রাম্পের সঙ্গে ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে দ্বন্দ্বের পরই। পরে বুঝি, বার্তাটা বোধহয় কোথাও হারিয়ে গেছে, সে পড়েনি। আমি তার সঙ্গে সরাসরি সাক্ষাতে বিষয়টি ঠিক করতে চাই।’

মাস্ক-ট্রাম্প দ্বন্দ্বের পেছনে কী?
ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত বাজেট ও কর বিল নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত। বিলটি ধনীদের জন্য কর ছাড় দেয়, কিন্তু সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে কাটছাঁট করে। মাস্ক এই বিলের তীব্র বিরোধিতা করে বলেন, এতে বাজেট ঘাটতি ২.৫ ট্রিলিয়ন বাড়বে।

তিনি এক্স-এ (সাবেক টুইটার) লিখেন, ‘আমি দুঃখিত, কিন্তু আর সহ্য করতে পারছি না। কংগ্রেসের এই বিশাল, অপচয়পূর্ণ ও দুর্নীতিগ্রস্ত বিলটি একটি জঘন্য নোংরামি।’

অন্যদিকে ট্রাম্প বলেন, মাস্ক এই বিলের বিরোধিতা করছেন। কারণ এতে বৈদ্যুতিক গাড়ির জন্য কর ছাড় কমে গেছে, যা মাস্কের কোম্পানিগুলোর জন্য ক্ষতিকর।

এমকে/টিএ

মন্তব্য করুন