© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে সংস্কারের খবর নাই অথচ একদল শুধু নির্বাচন চাইছে : মুফতি ফয়জুল করীম

শেয়ার করুন:
দেশে সংস্কারের খবর নাই অথচ একদল শুধু নির্বাচন চাইছে : মুফতি ফয়জুল করীম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১১ এএম | ২৩ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ...

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এখনো দেশে সংস্কারের খবর নাই অথচ একদল শুধু নির্বাচন চাইছে। এই নির্বাচনের জন্য তো ছাত্র-জনতা জীবন দেয় নাই। তারা দেশের মানুষের ন্যায্যতা ও সমতার জন্য জীবন দিয়েছে। তাই মৌলিক সংস্কার না হলে নির্বাচনের দাবি করা তাদের রক্তের সঙ্গে বেঈমানির সমান।

মঙ্গলবার (২২ জুলাই) মাদারীপুরে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, গত বছর জুলাই-আগস্টে যে আন্দোলন করা হয়েছিলো, সেখানে মূল দাবি ছিল বৈষম্যবিরোধী আন্দোলন। তারা দেয়ালে দেয়ালে লিখে ছিল, দেশের মানুষের সাম্যতা চাই, সংস্কার চাই ও অধিকার চাই। কিন্তু সারা দেশের কোথাও কোনো দেয়ালে তো লিখা ছিল না, আমরা ভালো একটা নির্বাচন চাই। সেটা কোথাও আন্দোলনকারীরা বলেনি। অথচ একদল শুধু নির্বাচন নির্বাচন করছে। সংস্কার ছাড়া নির্বাচন হতে দিবো না।

এ সময় মাদারীপুর জেলার তিনটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন প্রার্থীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সভায় সভাপতিত্ব করেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর শাখার সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হুসাইন। সভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুব আন্দোলনের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ শেখ, কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক লোকমান হোসেন ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মুফতি রেজাউল করীম আবরার।


 পিএ/টিএ 

মন্তব্য করুন