© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালদ্বীপের উন্নয়নে ১৪০ কোটি ডলার সহায়তা দেবে ভারত

শেয়ার করুন:
মালদ্বীপের উন্নয়নে ১৪০ কোটি ডলার সহায়তা দেবে ভারত
international-desk
০৬:৫২ পিএম | ১৭ ডিসেম্বর, ২০১৮

মালদ্বীপের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ১৪০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর রয়টার্সের।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় সেখানে উপস্থিত ছিলেন ভারত সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম সোলিহ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মালদ্বীপের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা ১৪০ কোটি ডলার অর্থ সাহায্য দেব।

সেপ্টেম্বরে মালদ্বীপের সাধারণ নির্বাচনে আকস্মিকভাবে জয়ী হন সোলিহ। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন তিনি। তার আগের প্রেসিডেন্ট মালদ্বীপের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন