© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় স্বার্থে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে:জামায়াত আমির

শেয়ার করুন:
জাতীয় স্বার্থে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে:জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ২৩ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাইয়ের ফ্যা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বুধবার, ২৩ জুলাই একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।”

তিনি দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।”

ডা. শফিকুর রহমান দলের সহকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

শেষ অংশে তিনি ছাত্র, শ্রমিক ও আপামর জনতার ঐক্য অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বলেন, “সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব, ইনশাআল্লাহ।”

এফপি/টিএ 

মন্তব্য করুন