আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে : নাসিরুদ্দিন পাটোয়ারী
ছবি: সংগৃহীত
০৬:৩০ এএম | ২৪ জুলাই, ২০২৫
<div style="text-align: justify; "><span>দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ ...
দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে চাঁদপুরের শাহরাস্তিতে পথসভা আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, “দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আলেম সমাজ থেকে শুরু করে নারী সমাজ—সবার মধ্যে এনসিপির নেতৃত্বে ঐক্য তৈরি হয়েছে। ইনশাআল্লাহ, এনসিপির নেতৃত্বেই আগামীতে সরকার গঠন হবে। তখন সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হবে।”
তিনি আরও বলেন, “মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হত্যাকাণ্ড একটি সিস্টেমেটিক রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ। রাষ্ট্র যদি আমরা সংস্কার করতে না পারি, সামনে আরও বড় সংকট মোকাবেলা করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ আমরা এখন রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি।”
শাহরাস্তি উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন শেখ রহমত উল্লাহ, আবদুল্লাহ আল আল রেদওয়ান, এমরান হোসেন ও হাসান মজুমদার।
ইউটি/টিএ