অর্ধশতাধিক আরোহী নিয়ে রুশ ‘এএন-২৪’ যাত্রীবাহী বিমান নিখোঁজ
ছবি: সংগৃহীত
০১:৩১ পিএম | ২৪ জুলাই, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">রাশিয়ার সুদূর পূর্বে বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রায় ৫০ জন
রাশিয়ার সুদূর পূর্বে বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি ‘এএন-২৪’ যাত্রীবাহী বিমানের সঙ্গে স্থানীয় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনার পর এরইমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি শহর টিন্ডায় তার গন্তব্যের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্যানুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।
টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।’
যদিও জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কম (গভর্নরের দেয়া সংখ্যার তুলনায়) বলে উল্লেখ করেছে। তার বলছে, বিমানটিতে প্রায় ৪০ জন ছিলেন।
সূত্র: রয়টার্স
এমআর/এসএন