© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগের ২১ অঙ্গীকার

শেয়ার করুন:
আওয়ামী লীগের ২১ অঙ্গীকার
own-reporter
০১:৫৭ পিএম | ১৮ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। ইশতেহারে ২১ টি অঙ্গীকারের কথা উল্লেখ করেছে দলটি।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

'আমার গ্রাম, আমার শহর’ শিরোনামে গ্রামভিত্তিক উন্নয়ন তথা গ্রামে আধুনিক সুবিধার উপস্থিতি, শিল্প উন্নয়ন, স্থানীয় সরকার, স্বাস্থ্য, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন ও সুরক্ষা, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, ক্রীড়া, সংস্কৃতি, প্রতিরক্ষাসহ অন্যান্য খাতে থাকছে সুনির্দিষ্ট পরিকল্পনা।

ইশতেহারে উল্লেখিত ২১টি অঙ্গীকার উল্লেখ হলো-

১. আমার গ্রাম, আমার শহর-প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ

২. তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি: তরুণ যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা।

৩. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ

৪. নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশুকল্যাণ

৫. পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা

৬. সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ ও মাদক নির্মূল

৭. মেগাপ্রজেক্টগুলোর দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন

৮. গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা

৯. দারিদ্র্য নির্মূল

১০ সবস্তরে শিক্ষার মান বৃদ্ধি

১১. সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা

১২. সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার

১৩. বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চয়তা

১৪. আধুনিক কৃষিব্যবস্থা-লক্ষ্য যান্ত্রিকীকরণ

১৫. দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন

১৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা

১৭ ব্লু ইকোনোমি-সমুদ্রসম্পদ উন্নয়ন

১৮. নিরাপদ সড়কের নিশ্চয়তা

১৯ . প্রবীণ, প্রতিবন্ধী ও অটিজম কল্যাণ

২০. টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসমৃদ্ধ বাংলাদেশ

২১. সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন