চীনের বাঁধ নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ব্রহ্মপুত্রের উজানে চীনের নতুন জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশের বিচলিত হওয়ার কোনো কারণ নেই।  দেশটি আমাদের আশ্বস্ত করেছে। প্রকল্পটিতে কোনো সেচ প্রকল্প নেই এবং পানি প্রত্যাহারের কোনো পরিকল্পনাও নেই। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, চীনের রাষ্ট্রদূত আমার কাছে এসে ব্যাখ্যা করেছেন যে তারা একটা বাধ দিয়ে হাইড্রোপাওয়ার যে করে সেটা তারা করবেন না। একটা নতুন টেকনোলজি তারা বের করেছেন। কয়েক ধাপে তারা পানির প্রবাহকে ব্যবহার করবেন।

তিনি নিশ্চয়তা দিয়েছে ইরিগেশন প্রবলেম নেই, কোনো পানি উইথড্রলের কোনো পরিকল্পনা এতে নেই। কাজেই আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, আমাদের অবস্থান যেটুকু জানিয়েছি, আমরা চাই হাইড্রোজিকাল তথ্য আদান প্রদান হোক বিশেষজ্ঞদের মধ্যে এবং সেটা বিচার বিবেচনা করা হোক। তার মানে এই না যে তারা তাদের ড্যাম নিয়ে এগিয়ে যাবে না। আমাদের ক্ষতি যাতে মিনিমাম হয় বা হয় সে চেষ্টা করতে থাকব।

এখানে ভারতেরও স্বার্থ আছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতও বিষয়টি দেখছে।

তৌহিদ হোসেন বলেন, আমাদের নদীগুলোর উৎস আমাদের দেশে শুরু না। সেই নদীগুলোর ওপরে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে এবং আরও হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারবো না। আমাদের দেখতে হবে আমাদের যাতে ক্ষতি না হয়। হলে পরিমাণ সীমিত থাকে। এ চেষ্টা চালু থাকবে।

তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করেছে চীন। দেশটির দাবি, প্রকল্পটি পূর্ণ উৎপাদনে গেলে এটি যুক্তরাজ্যের এক বছরের মোট বিদ্যুৎ চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি মার্কিন ডলার।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতের এই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা এতটাই বেশি হবে যে, এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র থ্রি গর্জেস বাঁধকেও ছাড়িয়ে যাবে। থ্রি গর্জেস বাঁধটিও চীনের তৈরি।

তবে ভাটির দেশগুলোতে এই প্রকল্প নতুন করে উদ্বেগ তৈরি করেছে পানি নিরাপত্তা নিয়ে। কারণ তিব্বতের যে ইয়ারলুং জাংপো নদীর ওপর চীন এই জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলছে, সেটি ভারত হয়ে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর ওপর বাংলাদেশ ও ভারতের কোটি কোটি মানুষের জীবিকা এবং কৃষি কার্যক্রম নির্ভরশীল।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026