© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন দুইজন

শেয়ার করুন:
মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন দুইজন
economic-reporter
০৬:০৪ পিএম | ৩১ আগস্ট, ২০১৯

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন দুইজন। তারা হলেন- শামীম আহমেদ ও ড. মো. নুরুল ইসলাম। শনিবার ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন দুইজন। তারা হলেন- শামীম আহমেদ ও ড. মো. নুরুল ইসলাম।

শনিবার ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে শামীম আহমেদ ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং ড. মো. নুরুল ইসলাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।

শামীম আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানের উপর অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভের পর ১৯৯২ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

অপরদিকে ড. মো. নুরুল ইসলাম ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভের পর ‘এসএমই ফিন্যান্সিং’ এর উপর পিএইচডি গবেষণা সম্পন্ন করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন