© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালদ্বীপে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রেসিডেন্ট মুইজ্জু

শেয়ার করুন:
মালদ্বীপে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রেসিডেন্ট মুইজ্জু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ পিএম | ২৫ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি এব

ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি এবং দেশটির স্বাধীনতার ৬০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৫ জুলাই) সকালে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ও পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিলসহ দেশটির অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুইজ্জু দায়িত্ব নেয়ার পর এটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশটিতে প্রথম সফর। ২৫ ও ২৬ জুলাই এ দুইদিনের রাষ্ট্রীয় সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন।

এই সফরের সময় ভারতের অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য নতুন চুক্তি স্বাক্ষর করা হবে।

ভারতের প্রধানমন্ত্রী মোদির এই রাষ্ট্রীয় সফরে তাকে স্বাগত জানাতে বিকেলে রাজধানী মালে শহরের রিপাবলিক স্কোয়ারে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবর্ধনার পর, তারা দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন।

কেএন/এসএন

মন্তব্য করুন