© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামসুল আলম আর নেই

শেয়ার করুন:
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামসুল আলম আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০১ পিএম | ২৬ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আল

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ জেড. এম. শামসুল আলম ১৯৭৯-১৯৮২ সাল এবং ২০০৩-২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

ইফার সাবেক মহাপরিচালক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা এ জেড. এম. শামসুল আলম-এর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আ. ছালাম খান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মহাপরিচালক বলেন, এ জেড. এম. শামসুল আলমের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান, আলোকিত ও দূরদর্শী প্রশাসক। ইসলামিক ফাউন্ডেশনের অগ্রগতিতে তার নেতৃত্ব ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।



 পিএ/টিকে 

মন্তব্য করুন