© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে সরকারই আসুক কোরআনবিরোধী আইন করতে চাইলে মানুষ মেনে নেবে না : ধর্ম উপদেষ্টা

শেয়ার করুন:
যে সরকারই আসুক কোরআনবিরোধী আইন করতে চাইলে মানুষ মেনে নেবে না : ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১১ পিএম | ২৬ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, শুধু এ সরকার নয়, ভবিষ

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, শুধু এ সরকার নয়, ভবিষ্যতে যারাই ক্ষমতায় এসে কোরআনবিরোধী আইন বাস্তবায়ন করতে চাইবে দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।

তিনি বলেন, ‘আমি একা পারছি না, বিভিন্ন পর্যায় থেকে শুরু করে সংসদেও আলেমদের অংশগ্রহণ জরুরি।’

আজ (শনিবার, ২৬ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ‘মাশায়েখে বাংলাদেশের অবদান ও করণীয়’ শীর্ষক জাতীয় কনফারেন্সে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘শুধু স্লোগান দিলেই হবে না।

জুলাই বিপ্লবের পর যে সুযোগ এসেছে, আলেমদের তা কাজে লাগাতে হবে। একই সঙ্গে দেশে কোন ধরনের আইন চলবে তা দেশের আলেম সমাজ নির্ধারণ করবে।’

এ সময় বিগত সরকারের সময়ে আলেমদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিতের কথা উল্লেখ করে তিনি জানান, শুধু এ সরকার নয়, ভবিষ্যতে যারাই ক্ষমতায় এসে কোরআনবিরোধী আইন বাস্তবায়ন করতে চাইবে দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।

অনুষ্ঠানে ‘৩১৩ মাশায়েখে বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

১১৫২ পৃষ্ঠার এ গ্রন্থে আলেমদের জীবনী থেকে প্রেরণা ও শিক্ষণীয় নির্দেশনার কথা জানিয়ে বক্তারা বলেন, এর মধ্য দিয়ে দেশের আলেম সমাজ নিয়ে বিশ্বজুড়ে পরিচিতিসহ কার্যকর বিষয়গুলো ছড়িয়ে যাবে।


 পিএ/টিকে 

মন্তব্য করুন