© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রামগড়ের আওয়ামী লীগের সাবেক মেয়র শাহজাহান রিপন গ্রেপ্তার

শেয়ার করুন:
রামগড়ের আওয়ামী লীগের সাবেক মেয়র শাহজাহান রিপন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০১ পিএম | ২৬ জুলাই, ২০২৫

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আজ শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রামগড় উপজেলার সোনাইপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল রবিবার তাকে আদালতে পাঠানো হবে।


রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, কাজী শাহজাহান রিপন একটি যৌতুক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।


মামলাটি তার স্ত্রী দায়ের করেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে রামগড় থানায় আরো তিনটি মামলা চলমান রয়েছে।


 পিএ/টিকে 

মন্তব্য করুন