© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন শুল্ক ইস্যুতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

শেয়ার করুন:
মার্কিন শুল্ক ইস্যুতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ পিএম | ২৭ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">মার্কিন শুল্কের বিষয়ে তৃতীয় দফা আলোচনার জন্য সোমবার (২৮ জুল...

মার্কিন শুল্কের বিষয়ে তৃতীয় দফা আলোচনার জন্য সোমবার (২৮ জুলাই) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান।

রোববার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে সরকারের সবশেষ উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনার জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের পরিমাণ কমবে এবং ভারত ও ভিয়েতনামের ওপর আরোপিত শুল্কের চেয়েও বাংলাদেশের পণ্যে শুল্কহার কম হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যসচিব।

তিনি বলেন, শুল্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক পরিদফতরের প্রতিনিধি দলের সঙ্গে ২৯ ও ৩০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হবে।

মাহবুবুর রহমান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে বেশি দামে গম, তুলা এবং বোয়িং উড়োজাহাজ আমদানি করা হলেও বাংলাদেশের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না।

কেএন/টিকে

মন্তব্য করুন