© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

শেয়ার করুন:
খুলনায় ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-khulna
০১:৩৭ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রহিমা বেগম (৬০) নামে এক গৃহবধূ মারা গেছেন। ওই গৃহবধূর স্বামী বাকী বিল্লাহও ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাতে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় আট ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রহিমা বেগম (৬০) নামে এক গৃহবধূ মারা গেছেন। ওই গৃহবধূর স্বামী বাকী বিল্লাহও ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার রাতে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় আট ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

নিহত রহিমা বেগম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের বাকী বিল্লাহর স্ত্রী।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনন্দ মোহন সাহা জানান, ডেঙ্গু রোগী রহিমা সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ভর্তি হন। চিকিৎসাধীন রাতে তিনি মারা যান। তার স্বামী বাকী বিল্লাহও ডেঙ্গুতে আক্রান্ত। স্ত্রীর মৃত্যুর পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯২১ জন। বর্তমানে চিকিৎসাধীন ৭৪ জন, এর মধ্যে নতুন রোগী ১৭ জন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন